গ্লোবাল শ্রিম্প ফোরাম সামিট-২০২৬

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নেদারল্যান্ডসের উট্রেকট শহরের ফ্যান ডার ভল্ক হোটেলে পঞ্চমবারের মত গ্লোবাল শ্রিম্প ফোরামের সামিট। ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে গ্লোবাল শ্রিম্প ফোরাম প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই সামিটের আয়জন করে থাকে।

GSF 2026 maserdaktar

এটি সমগ্র বিশ্বব্যাপী চিংড়ি শিল্পের বিভিন্ন প্যায়ের অংশিজনদের নিয়ে আয়োজিত একটি নিবেদিতপ্রাণ মিলনমেলা। এই ফোরাম চিংড়ি উৎপাদন, বিপনন এবং সরবরাহ শৃঙ্খলের (value chain) সাথে সংযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের ৫৫০ জন শিল্পপতি এবং বিশেষজ্ঞদের একত্রিত করে। চিংড়ি শিল্পের ভবিষ্যৎ গঠনে সহায়তা গ্লোবাল শ্রিম্প ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

যেসকল বিষয় নিয়ে আলোচনা করা হয়

এই অনুষ্ঠানে ১৫ টিরও বেশি সেশন থাকে সেখানে বিভিন্ন সেশনে চিংড়ি শিল্পের সম্পূর্ণ ‘ভ্যালু চেইন’ বা সরবরাহ শৃঙ্খলকে নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে-

  • বাজার বিশ্লেষণ ও পরিসংখ্যানঃ বিশ্বব্যাপী চিংড়ির আমদানি-রপ্তানির চলমান পরিস্থিতি এবং বর্তমান ও পরবর্তী বছরের বাজারের পূর্বাভাস পর্যালোচনা।
  • প্রযুক্তি ও উদ্ভাবনঃ চিংড়ি চাষে কৃত্তিম বুদ্ধিমত্তা , যান্ত্রিকীকরণ এবং আইওটি ফার্মিং টুলের ব্যবহার।
  • টেকসই উৎপাদন ও জলবায়ু: চিংড়ি চাষে কার্বন ফুটপ্রিন্ট কমানো, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল চিংড়ি চাষ পদ্ধতি প্রণয়ন ও পৃষ্ঠপোষকতা।
  • খাদ্য ও পুষ্টি: চিংড়ির খাদ্য ফর্মুলেশন এবং নতুন ধরনের আমিষ উৎসের সন্ধান এবং তার সুষ্ঠু ব্যবহার।
  • রোগ ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণ: রোগ-বালাই চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের বিকল্প ব্যবহার এবং বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের উপায়।
  • বিনিয়োগ ও অর্থায়ন: এই খাতে নতুন নতুন বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের কৌশল।

এই সামিটে অংশগ্রহণ করতে চান?

আপনি যদি এই পঞ্চম সামিটে অংশগ্রহণ করতে চান, তাহলে সরাসরি গ্লোবাল শ্রিম্প ফোরামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। ২০২৬ সালের সামিটের জন্য ইতিমধ্যেই নিবন্ধন শুরু হয়েছে।

প্রদীপ কুমার দাম
প্রদীপ কুমার দাম

মৎস্যবিদ প্রদীপ কুমার দাম, একজন একুয়াকালচার এক্সপার্ট। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় এর ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন থেকে ফিসারিজ বিষয়ে বিএসসি (সম্মান) এবং ফিস জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রায় ১২ বছরের অধিক সময় ধরে মৎস্য সেক্টরের বিভিন্ন পরিসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সহকারী পরিচালক/সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পদে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এ কর্মরত আছেন।