আমাদের সম্পর্কে
আমাদের একটি সপ্ন আছে !
মাছের ডাক্তার ওয়েব পোর্টালের সেবাকে আমরা বাংলাদেশের প্রান্তিক মৎস্য খামারিদের কাছে পৌঁছে দিতে চাই।
নির্ভরযোগ্য তথ্য | ব্যাতিক্রমী সেবা | আস্থা
শুরুর গল্পটা একটু অন্যরকম
শুরুটা সেই বিশ্ববিদ্যালয়ের হল থেকে, মনের মধ্যে সবসময় ভিন্ন কিছু করার প্রবল একটা ইচ্ছা কাজ করত। কিন্তু সেই ইচ্ছার বাস্তবায়ন কিভাবে হবে তা জানা ছিলো না। কিন্তু আমার স্বপ্ন দেখা থেকে থাকেনি, থেমে থাকেনি পথ চলা। আমার এই দীর্ঘ পথ চলায়, এক সময় স্থির করে ফেলি লক্ষ্য! ঠিক করলাম আমাদের দেশের প্রান্তিক মৎস্য ও চিংড়ি খামারিদের জন্য ভিন্ন কিছু করার যা আমার চিন্তা, আমার স্বপ্নকে মুহূর্তেই পৌঁছে দিবে আপন ঠিকানায়! এ দেশের চালিকাশক্তি যাদের হাতে তাদের সেবা করার এর চেয়ে ভাল সুযোগ হয়তো আর পাবো না। আর এভাবেই যাত্রা শুরু হল “মাছের ডাক্তার” নামের এই ওয়েব পোর্টাল।
আমাদের অভিলক্ষ্য
আমাদের লক্ষ্য হল ২০২৮ সালের মধ্যে আমরা বাংলাদেশের প্রায় ৫ লক্ষ্য মৎস্য খামারিদের ভার্চুয়াল মৎস্য বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করবো। আমাদের তথ্য বাতায়নকে আমরা পৌঁছে দিতে চাই এই দেশের প্রান্তিক ও সুবিধা-বঞ্ছিত খামারির কাছে!
আমাদের সেবার বিশেষত্ব
মাছের ডাক্তার, ভার্চুয়াল প্লাটফরমটি পরিচালিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা জনাব প্রদীপ কুমার দাম এর মৎস্য সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতার আলোকে! এর পাশাপাশি আমরা মৎস্য সেক্টরে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশন ও সেবা চালু করছি যা মৎস্য খামারি এবং উদ্যোক্তাদের আমাদের সেবা গ্রহণের প্রতি আকৃষ্ট করছে !
সর্বশেষ আপডেট

বাগদা চিংড়ি WSSV আক্রান্ত হলে কি করনীয়?
হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস (WSSV) একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ভাইরাসজনিত রোগ যা সাধারণত…

বাগদা চিংড়িতে হোয়াইট স্পট সিনড্রম ভাইরাস কিভাবে সংক্রমিত হয়?
বাংলাদেশে বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে ‘হোয়াইট স্পট’ বা “সাদা দাগ” রোগ একটি নিরবচ্ছিন্ন হুমকি…

বাগদা চিংড়ির হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস (WSSV) সংক্রমনের লক্ষন
হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস (WSSV) বিশ্বব্যাপী বাগদা চিংড়ি চাষের অন্যতম ধ্বংসাত্মক অনুজীব হিসেবে পরিচিত।…
পোস্ট আপডেট পেতে চান?
মাছের ডাক্তার ওয়েবপোর্টালে নিয়মিত মৎস্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কন্টেন্ট পাবলিশ করা হয়। আপনি নিশ্চয়ই তা মিস করতে চাইবেন না !
