‘মাছেরডাক্তার’- ওয়েব পোর্টালকে আমরা মাছ, চিংড়ি ও কাঁকড়া চাষের গবেষণা-ভিত্তিক এবং মাঠপর্যায়ে পরীক্ষিত জ্ঞান, মৎস্য চাষের নতুন নতুন উদ্ভাবন, অনলাইন নির্ভর বিভিন্ন বিশেষায়িত সেবা ও ফিশারিজের অবাধ ও গুনগত তথ্য সরবরাহের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর। আমাদের ক্রমবর্ধমান এই তথ্য বাতায়নে বিজ্ঞান-ভিত্তিক তথ্য ও লিড খামারিদের দীর্ঘদিনের মৎস্য চাষের অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য আমরা উৎসাহী লেখক, গবেষক, মৎস্য বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ খামারিদের স্বাগত জানাই।
আপনার কাছে যদি শেয়ার করার মতো মৎস্য বিষয়ক দারুন কোন তথ্য থাকে, তবে আমরা আপনার কথা শুনতে চাই!!!
🎯 আমরা যা খুঁজছি
আমরা নিম্নলিখিত বিষয়গুলোর ওপর মানসম্পন্ন, তথ্যবহুল এবং নির্ভরযোগ্য লেখা প্রকাশ করে থাকি:
- মাছ চাষ (তেলাপিয়া, কার্প, পাঙ্গাস, পাবদা, গুলশা, নোনা টেংরা, শোল, শিং, মাগুর, তারা বাইম ইত্যাদি)
- চিংড়ি চাষ (বিশেষ করে গলদা, বাগদা ও ভেনামি)
- মৎস্য চাষ স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং রোগ-বালাই নিয়ন্ত্রণ
- মৎস্য ও চিংড়ি খাদ্য তৈরি ও পুষ্টিমান
- পানির বিভিন্ন প্যারামিটার ব্যবস্থাপনা
- টেকসই ও বাণিজ্যিক চাষ পদ্ধতি
- খামারের বাস্তব অভিজ্ঞতা এবং কেস স্টাডি
- মৎস্য হ্যাচারি ব্যবস্থাপনা ও নতুন হ্যাচারি স্থাপনের কৌশল
- রঙ্গিন মাছের হ্যাচারি ব্যবস্থাপনা ও প্রজনন কৌশল
- কাঁকড়া ও কুঁচিয়া চাষ ব্যবস্থাপনা ও রপ্তানি
- ভ্যালু এডেড পণ্য উৎপাদন কৌশল ও বিপনন ব্যবস্থাপনা
- মৎস্য ও মৎস্যজাত পণ্যের সংরক্ষন, প্রক্রিয়াজাতকরন ও মান-নিয়ন্ত্রণ
- অপ্রচলিত মৎস্য চাষ সম্প্রসারন ও সম্ভাবনা
- অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর মৎস্য চাষ ও আইওটি বেইজড চাষ ব্যবস্থাপনা
- অগ্রগামী ও সফল মৎস্য খামারিদের অভিজ্ঞতা
- মৎস্য সেক্টরে সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ বিকাশ
- মৎস্য আহোরণ পরবর্তী ব্যবস্থাপনা
- মৎস্য খাদ্য ও পুষ্টি
- মৎস্য ও মৎস্যজাত পন্যের পুষ্টিমান
- মৎস্য পোনা, চিংড়ির পিএল ও ক্রাবলেট এর টেকসই নার্সারি ব্যবস্থাপনা
‘মাছেরডাক্তার’– তথ্য বাতায়নের মান বজায় রাখতে দয়া করে এই নির্দেশিকাগুলো অনুসরণ করুন:
- সম্পূর্ণ মৌলিক লেখা: আপনার নিবন্ধটি শতভাগ অনন্য এবং সরাসরি কপিমুক্ত হতে হবে। এটি আগে অন্য কোথাও প্রকাশিত হওয়া চলবে না।
- গবেষণা-ভিত্তিক ও ব্যবহারিক: তথ্যগুলো বৈজ্ঞানিক গবেষণা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা অথবা উভয়ের ওপর ভিত্তি করে লেখা যেতে পারে।
- সহজ ও প্রাঞ্জল ভাষা: দুর্বোধ্য বা অতিরিক্ত কারিগরি শব্দ পরিহার করুন যাতে একজন সাধারন খামারিও আপনার লেখা খুব সহজেই বুঝতে পারে। লেখাটি পরিষ্কার, আকর্ষণীয় এবং পাঠকবান্ধব হতে হবে।
- শব্দ সংখ্যা: সাধারন লেখার জন্য ন্যূনতম ৫০০ শব্দ এবং বিস্তারিত নিবন্ধের জন্য ন্যূনতম ১০০০-২০০০ শব্দ সমৃদ্ধ লেখা পাঠাতে হবে।
- সুসংগঠিত গঠন: পড়ার সুবিধার জন্য হেডিং, সাব-হেডিং, বুলেট পয়েন্ট এবং ছোট প্যারাগ্রাফ ব্যবহার করুন।
- ভাষাঃ আমরা শুধুমাত্র প্রমিত বাংলা ভাষায় লেখাকে উৎসাহিত করি।
🚫 আমরা যা গ্রহণ করি না
পাঠকের আস্থা ও ওয়েব পোর্টালের মান বজায় রাখতে আমরা নিচের বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করি:
- অন্যের লেখা কপি করা বা সরাসরি এআই (AI) কন্টেন্ট
- অতিরিক্ত প্রচারণামূলক বা বিক্রয়ধর্মী নিবন্ধ
- উপরে উল্লিখিত বিষয়ের বাইরের কোন অপ্রাসঙ্গিক বিষয়
- নিম্নমানের, অস্পষ্ট বা সাধারণ মানের লেখা
- ভুল, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক কোন কন্টেন্ট
লেখকের কৃতিত্ব
আমরা লেখকের একটি সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করব, যেখানে আপনার প্রোফাইল, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে পারে।
🛠️ সম্পাদনা নীতি
আমাদের সম্পাদকীয় দল আপনার লেখাটি:
- স্পষ্টতা, ব্যাকরণ এবং ফরম্যাটিংয়ের জন্য সম্পাদনা করতে পারে।
- SEO এবং পঠনযোগ্যতা বাড়াতে অপ্টিমাইজ করতে পারে।
- বিশেষ প্রয়োজনে শিরোনামও পরিবর্তন করতে পারে।
- তবে আমরা সবসময় চেষ্টা করবো আপনার মূল বার্তা এবং উদ্দেশ্য বজায় রাখার।
📩 জমা দেওয়ার প্রক্রিয়া
আপনার লেখাটি নিচের ঠিকানায় পাঠান:
ইমেইল: info@maserdaktar.com অথবা maserdaktar@gmail.com অথবা হোয়াটসআপঃ০১৭৭২৭০০১৩৪
সাথে যা যা যুক্ত করবেন:
- আপনার সম্পূর্ণ নিবন্ধ (Word বা Google Doc ফরম্যাটে)।
- লেখকের নাম।
- সংক্ষিপ্ত পরিচিতি (২-৩ লাইন)।
- প্রাসঙ্গিক ছবি (যদি থাকে)
